ডায়াবেটিসের পাঁচটি ভ্রান্ত ধারণা
ডায়াবেটিস এমন একটি
রোগ, কোনোভাবেই সেটিকে সম্পূরনভাবেই নিরাময় করা সম্ভব নয় । তবে নিয়মিত শরীরচর্চা, খাওয়া-দাওয়া
ও ওষুধ খেলেই তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব । কিন্তু সমস্যা হলো ডায়াবেটিস সম্পর্কে বেশকিছু
ভ্রান্ত ধারণা রোগ এবং রোগীর সমস্যা অনেকটা অনেকটা দেয় ।
ডায়াবেটিস সম্পর্কে ৫ টি প্রচলিত ভুল
ধারণা যা মোটেই ঠিক নয় =
১ . ডায়াবেটিস ধরা পড়লে স্টার্র্স বা শর্করা জাতীয় খাবার
একেবারেই খাওয়া যাবে না , এমনটাই ধারণা বেশিরভাগ মানুষের । তবে বাস্তবে এ ধারণা সম্পূর্ণ
ভূল । কারণ ডায়েটের অন্যতম গুরূত্বপূর্র্ণ অংশ হলো স্টর্র্চ বা শর্করা জাতীয় খাবার । তাই শর্করা জাতীয়
খাবার খাদ্য তালিকা থেকে সম্পূর্ণ বাদ দেয়া উচিত নয় । বরং কম পরিমাণে খাওয়া উচিত ।
২ . বেশিরভাগ মানুষের
এটা ধারণা যে , ডায়াবেটিস অক্রান্তদের মিষ্টি খাওয়া একেবারেই ঠিক না । বাস্তবে এ ধারণা
মোটেই সঠিক নয় । কারণ নিয়ন্ত্রিত পরিমাণে মিষ্টি সবাই খেতে পারেন ।
৩ . ডায়াবেটিসে আক্রান্তরা
কখনও রক্তদান করতে পারে না , এমনটাই ধারণা বেশিরভাগ মানুষের । তবে এ ধারণা সম্পূর্ণ
সঠিক নয় । কারণ শুধু যারা নিয়মিত ইনসুলিন ইন্জেকশন নেন , তারাই শুধূ রক্তদান করতে পারেন
না ।
৪ . অনেকেই মনে করেন
, ডায়বেটিস আক্রান্তদের সব সময় উচিত খাওয়া-দাওয়া নিয়ন্ত্রনে রেখে যতটা সম্ভব কম পরিশ্রম
করা । তবে এ ধারণা সম্পূর্ণ সঠিক নয় । কারণ নিয়ম মেনে চললে আর রক্তে গ্লুকোজের মাত্রা
নিয়ন্ত্রনে থাকলে ডায়াবেটিকরাও বাকিদের মতই স্বভাবিকভাবে জীবনযাপন করতে পারেন ।
৫ . অনেকেই মনে করেন
, চিকিৎসক ইনসুলিন নেওয়ার পরামর্শ দিয়েছেন মানেই রোগী মোটেই নিয়ম মেনে চলছেন না । বাস্তবে
এ ধারণা একেবারেই ভূল । কারণ টাইপ-২ ডায়াবেটিসে রক্তে ইনসুলিন এর মাত্রা দ্রুত কমে
যায় । ফলে নিয়মিত ওষুধ খাওয়া সত্ত্বেও একটা সময়ের পর ইনসুলিন নেওয়ার প্রয়োজন হতে পারে
।।



No comments