Header Ads

Header ADS

লাবণ্যময়, সুস্থ ও মসৃণ ত্বকের জন্য

                 




                    লাবণ্যময়, সুস্থ ও মসৃণ ত্বকের জন্য


    সূর্যালোক থেকে আগত অতি বেগুনি রশ্মি ‘ এ ’ এবং ‘ বি ’ ত্বকের জন্য ক্ষতিকর । অতি বেগুনি রশ্মি ‘ এ ’ ত্বকে বিভিন্ন ধরনের অ্যালার্জি তৈরি করে এবং ‘ বি ’ ত্বক ক্যান্সার সৃষ্টি করে ।  এখানে উল্লেখিত পরামর্শগুলি মেনে চলা উচিত - 


·      প্রখর রোদে চলার সময় অবশ্যই ছাতা , মাথার বড় আকারের টুপি ব্যবার করা উচিত ।
·      সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সরাসরি সূর্যালোকের সংস্পর্শ পরিহার করে চলা উচিত ।
·      উল্লেখিত সময়ে ঘরের বাইরে বের হলে প্রত্যেকের উচিত এসপিএ -১৫ –এর অধিক স্বীকৃত উন্নতমানের ‘এ’ ও‘বি’ উভয় রশ্মিকে প্রতিরোধকারী সানস্ক্রিন ব্যবহার করে চলা ।
·      রোদে বের হলে ফুলহাতা মোটা সুতির জামা পরিধান করতে হবে ।

ধূমপান , জর্দা ,তামাক ,সাদাপাতা ত্বকের অন্যতম প্রধান শত্রু । মুখ গহ্বরের ক্যান্সার ছাড়াও এগুলো ত্বকের অল্প বয়সে বুড়িয়ে যেতে , বলিরেখা,ভাজ ও দাগ সৃষ্টি করতে অগ্রনী ভূমিকা পালন করে।সুতরাং সব বয়সের সবার উচিত ধুমপান পরিহার করা ।

                                                                                     
 ত্বককে লাবণ্যময় ,সুস্থ,সুন্দর মসৃণ রাখতে পুষ্টিকর খাদ্যাভ্যাস খুবই জরুরি । বিভিন্ন ধরনের দেশি ফলমূল ও শাখসবজিতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন ,মিনারেল ও এন্টিঅক্সিডেন্ট । সবারই ‍উচিত যথেষ্ট পরিমানে এগুলো আহার করা । বিভিন্ন ধরনের মানুষের ত্বকের আর্দ্রতা বিভিন্ন রকম হলেও হেমন্ত,শীত ও বসন্তকালে বাতাসের আদ্র্রতা কম থাকে বিধায় আনুপাতিক হারে  শরীরের আদ্র্রতা ও হ্রাস পায় । তাই সবার উচিত –



·      প্রতিদিন অন্তত ২ বার পুরো শরীরে লোশন ,তেল,ক্রিম, গ্লিসারিন ইত্যাদি ময়েশ্চারাইজার প্রয়োগ করা ।
·      মোটা ও শুষ্ক চামড়াযুক্ত স্থান যেমন হাত , পা , ঠোটে সাদা পেট্রোলিয়াম জেলি প্রয়োগ করা ।
·      গোসলের পর শরীরে সামান্য পানির স্তর থাকতে থাকতেই লোশন বা ময়েশ্চারাইজার প্রয়োগ করা ।
·      ২৪ ঘন্টায় অন্তত ২ থেকে ২.৫০ লিটার পানি পান বরা ।

·      অতি শুষ্ক ত্বকের জন্য গ্লিসারিনযুক্ত সাবন ব্যবহার করা ।       








No comments

নিরামিষ নোনতা কেক তৈরির সহজ উপায় ।

উপকরণ   :       * পেস্ট্রির জন্য ময়দা ১২৫ গ্রাম, মাখন ৭৫ গ্রাম, নুন আধ চামচ ও ঠান্ডা পানি আন্দাজমতো ।         * পুরের জন্য বাঁধা...

Theme images by konradlew. Powered by Blogger.