Header Ads

Header ADS

চিংড়ি মাছের মালাইকারি ।।



উপকরণ :
      * চিংড়ি মাছ-১ কিলো ,

      * পেয়াজ কুচি-১টা ,

      * বড় নারকেল কেরার দুধ ,

      * গরম মশলা অল্প পরিমান ,

      * তেজপাতা-২টি, হলুদ- আধ চা-চামচ ,

      * চিনি-৪ টেবিল চামচ, আদাবাটা সামান্য ,

      * লঙ্কাগুঁড়ো-আধ  চা-চামচ এবং সরিষার তেল পরিমাণ মতো । 


প্রস্তুত প্রণালী :


      চিংড়ি মাছ একটু বড় সাইজের হলে ভালো হয় । তবে ছোট চিংড়ি দিয়েও হয় ।

      প্রথমে মাছগুলি বেছে পেটের কালো সুতো বার করে ভালোভাবে ধুয়ে রাখুন । উনুনে কড়াই চাপিয়ে তেল ঢালুন, তেল গরম হলে-গরম মশলা,  তেজপাতা, ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিন । বাদামী রং হয়ে সুগন্ধ বেরোলে তখন তাতে আদাবাটা, হলুদ ও গুড়ালঙ্কা ঢালুন ।

      এবার একটু নেড়ে নিয়ে তার সঙ্গে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়ে একটু ভেজে নিন । এ বার মাছের সঙ্গে নারকেল দুধ, পরিমাণ মতো নুন ও মিষ্টি দিন ।
       সামান্য ফুটে উঠলে নামিয়ে নিন । বেশি ফোটালে শক্ত হয়ে যাবে । অনেকে আবার এর সঙ্গে কিশমিশ দেন । এই তরকারী খেতে অত্যন্ত মুখরোচক ।

এবার আপনারা তাড়াতাড়ি এটা চেষ্টা করুন......












No comments

নিরামিষ নোনতা কেক তৈরির সহজ উপায় ।

উপকরণ   :       * পেস্ট্রির জন্য ময়দা ১২৫ গ্রাম, মাখন ৭৫ গ্রাম, নুন আধ চামচ ও ঠান্ডা পানি আন্দাজমতো ।         * পুরের জন্য বাঁধা...

Theme images by konradlew. Powered by Blogger.