কোন স্বরন্জম ছাড়াই যেভাবে ব্যায়াম করবেন ,,,,
হাতের তালু ও পায়ের আঙুল মাটিতে রেখে (ছবির মতো) অবস্থান নিতে হবে।
দুই হাতের মাঝে শরীরের প্রস্থের তুলনায় একটু বেশি ফাঁকা রেখে হাত সোজা রাখতে হবে।
এবার ধীরে ধীরে কোমর ও শরীর এমনভাবে নিচে নামাতে হবে, যেন মাটি ও বুকের মাঝে এক
ইঞ্চিরও কম ফাঁকা থাকে। হাতের ওপর বল প্রয়োগ করে আবার আগের অবস্থানে ফিরতে হবে।
স্পিলিট স্কোয়াট
দুই পায়ের মাঝে তিন থেকে চার ফুট দূরত্ব রেখে এমনভাবে দাঁড়াতে হবে,
যেন পায়ের আঙুল সামনের দিকে থাকে। সামনে যে পা থাকবে সেটি মেঝের সঙ্গে সমান্তরাল
থাকবে, অর্থাৎ সামনের পা এবং মেঝের মাঝে কোনো ফাঁকা থাকবে না। পেছনের পায়ের শুধু
সামনের অংশ মেঝের স্পর্শে থাকবে। শরীর সোজা রেখে দুই হাত মাথার পেছনে রাখতে হবে।
এবার ধীরে ধীরে দুই
হাঁটু বাঁকিয়ে শরীরকে মেঝের দিকে এমন অবস্থায় নিতে হবে, যেন সামনের পায়ের হাঁটুতে
৯০ ডিগ্রি কোণ তৈরি হয় এবং পেছনের হাঁটু ও মেঝের মধ্যে সামান্যই পার্থক্য এবং
মেঝের সঙ্গে সমান্তরাল অবস্থায় আসে।
এ সময় খেয়াল রাখতে হবে,
কোমর থেকে মাথা পর্যন্ত যেন সোজা থাকে। এবার ধীরে ধীরে আগের অবস্থানে ফিরতে হবে।
এরপর পায়ের অবস্থান অদলবদল করে একইভাবে অনুশীলন করতে হবে।


No comments