কিডনির রোগ ও তার প্রতিরোধ ।।
অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও কর্মব্যস্ত জীবনের জটিলতায় যেসব রোগ নিঃশব্দে থাবা বসাচ্ছে মানুষের দেহে , এর অন্যতম ক্রনিক কিডনি ডিজওর্ডার । বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে ভারতের আনন্দবাজার অনলাইনে বলা হয়েছে, প্রতি বছরই বিশ্বে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয় এই ভয়ানক রোগে !!
বিশেষজ্ঞরা বলছেন , সাধারণরত নিত্য নৈমিত্তিক জীবনে কিছু অনিয়ম, অসতর্কতা ও কিছু ভুল পদক্ষেপ এই অসুখের মূল কারণ।
বিশেষজ্ঞরা জানান , এই অসুখ এতই নি:শব্দে ও আস্তে আস্তে হয় যে ধরা পড়ার আগেই শরীরের ভেতরে তা অনেকটা ক্ষতি করে ফেলে । তাই সাবধান করতে গেলে এর উপসর্গগুলো জেনে আগে থেকেই সতর্ক থাকা খুব প্রয়োজন ।
তবে ঠিক সময়ে চিকিৎসা করালে এই অসুখ প্রাথমিক স্তরেই আটকে দিয়ে সুস্থ থাকা যায় । কিন্তু দেরি হলে তা অবশ্যই মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে।
কিডনির কাজ: শরীরে ছাঁকনির কাজ করে কিডনি । বিপাক ক্রিয়ার পর শরীরে থেকে যাওয়া বর্জ্য ও টক্সিক পদার্থকে রক্ত থেকে ছেঁকে মল-মূত্রের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় কিডনি । তাই এটি ক্ষমতা হারালে শরীরে টক্সিক পদার্থ জমে যায় । এর সঙ্গে দূষিত পদার্থ না বের হওয়ায় শরীরে জল ও পিএইচ এর ভারসাম্য নষ্ট হয় ।
রোগের উপস্বর্গ
* অল্প পরিশ্রম করলেও হাঁফিয়ে যাওয়া ও শ্বাসকষ্ট হওয়া।
প্রতিরোধের উপায় :
** বছরে অন্তত একবার নিয়মিত কিডনি ফাংশন টেস্ট করিয়ে রাখতে পারেন।
** ডায়েট মানার পাশাপাশি নিয়মিত শরীর চর্চা করতে হবে।
**ডায়াবেটিস বা রক্তচাপজনিত সমস্যা থাকলে সে সব নিয়ন্ত্রণে রাখতে হবে। তা না হলে কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে।
** এই অসুখ ঠেকাতে প্রাথমিকভাবে খাদ্য তালিকা থেকে বাদ দিন লবন । বেশি লবন বা জলযুক্ত খাবার কিডনির ওপর চাপ ফেলে।


No comments