শরীরকে দূষণমুক্ত রাখতে যা যা খাবেন
গুড় :
শীতকাল মানেই গুড়ের রমরমা । অনেকে গুড়ের গুণাগুণ না জেনে শুধু স্বাদের জন্যই খেয়ে থাকেন । গুড়ে অনেক আয়রন রয়েছে । যা শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়
। যা কারণে রক্তে অক্সিজেন চলাচল বৃদ্ধি পায় । স্বাভাবিকভাবেই এতে দূষণে শরীরে খারাপ প্রভাব পড়তে পারে না ।
আখরোট : অল্পেতেই কাজ করে অনেকখানি । দূষণে মূলত শ্বাসকষ্ঠের সমস্যা হয়ে থাকে
। আখরোট ফুসফুসকে দূষণ থেকে মুক্ত রাখতে সাহায্য করে। এর আরও একটি উপকারিতা আছে। মেজাজ চনমনে রাখতে আখরোটের তুলনা হয় না । দূষণে বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরলে বেশ ক্লান্ত লাগে । তখনই আখরোট হয়ে উঠতে পারে আপনার ইন্সট্যান্ট এনার্জির মাধ্যম
।
পানি : দিনে অন্তত দু’লিটার করে পানি পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা
। দেহ থেকে দূষণ দূরে রাখতে পানির ভূমিকা অনস্বীকার্য । তাছাড়া পেট পরিষ্কার থাকলে এবং হজম ভালো হলে শরীরও সুস্থ থাকে
। যা দূষণ থেকে লড়তে সাহায্য করে ।


No comments