Header Ads

Header ADS

নিরামিষ নোনতা কেক তৈরির সহজ উপায় ।


উপকরণ :
     * পেস্ট্রির জন্য ময়দা ১২৫ গ্রাম, মাখন ৭৫ গ্রাম, নুন আধ চামচ ও ঠান্ডা পানি আন্দাজমতো । 

     * পুরের জন্য বাঁধাকপি ১০০ গ্রাম , গাজর ১ টা কুরানো, ফ্রেঞ্চ বিন ৫০ গ্রাম, কড়াইশুঁটি আধ কাপ,  ক্যাপসিকাম ১টা, ডিম ২ টো,  কুচানো ধনে পাতা ২ চামচ, দুধ ১৫০ মিলিলিটার, মাখন ৩০ গ্রাম, নুন ও মরিচ স্বাদমতো  ।




    প্রস্তুত প্রণালী :
  ময়দা, সামান্য খাবার সোডা, নুন ও ৭৫ গ্রাম মাখন দিয়ে মাখুন । ঠান্ডা পানি দিয়ে ময়দা মেখে নিন । মাখা ময়দাটা পাঁচ মিনিট ফ্রিজে রাখুন । আধ সেন্টিমিটার পুরু করে ময়দাটা বেলে নিন । একটা পেস্ট্রির বাক্সে বা চৌকো বেকিং পাত্রে মাখন লাগিয়ে বেলা ময়দাটা ছাচের জন্য সেই পাত্রের চারধারে সমান করে লাগিয়ে রাখুন ।

২১০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় পেস্ট্রি সমেত পাত্র বা ছাঁচটা ওভেনে মিনিট দশেক রেখে বার করে নিন । ডিম ফেটিয়ে ভেতরের অংশটায় মাখিয়ে নিন । কড়াইশুঁটি সেদ্ধ করে , বাঁধাকপি, ফ্রেঞ্চবিন এবং ক্যাপসিকাম কুচিয়ে রাখুন । পাত্রে সব সবজির সঙ্গে মাখন ও স্বাদমতো নুন-মরিচ মেখে নিন । অন্য আর একটি পাত্রে ডিম ও দুধ ফেটিয়ে রাখবেন । সবজির সঙ্গে দুধ ডিমের মিশ্রণটা মিশিয়ে পেস্ট্রির মধ্যে ঢালুন । পুরোটা আবার ২৫ মিনিট বেক করুন ।




No comments

নিরামিষ নোনতা কেক তৈরির সহজ উপায় ।

উপকরণ   :       * পেস্ট্রির জন্য ময়দা ১২৫ গ্রাম, মাখন ৭৫ গ্রাম, নুন আধ চামচ ও ঠান্ডা পানি আন্দাজমতো ।         * পুরের জন্য বাঁধা...

Theme images by konradlew. Powered by Blogger.