রক্তস্বল্পতা পূরণ করতে সহজলভ্য কিছু খাবার
রক্তস্বল্পতার জন্য যে সমস্থ রোগের উৎভব ঘটে তা খুবই মারাত্মক ।তাই রক্তস্বল্পতাকে অবহেলা করা উচিত নয় । সুতরাং এই সমস্যা নিরসনে সহজলভ্য কিছু খাবারের কথা জেনে নিন,,,,,, লাল মাংস : রক্তস্বল্পতার রোগীদের জন্য আল মাংস খুবই উপকারী একটি খাবার । প্রচুর পরিমাণে আয়রনে ভরপুর লাল মাংস রক্তস্বল্পতা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে ।
চীনাবাদাম: ঘরে
এনে চীনাবাদাম নিয়মিত খেতে দেখা যায় না তেমন কাউকেই । কিন্তু যদি আপনি
রক্তস্বল্পতার হাত থেকে মুক্তি চান তাহলে প্রতিদিন চীনাবাদাম খান । চীনাবাদামের
আয়রন আপনাকে রক্তস্বল্পতা থেকে দূরে রাখবে ।
ডিম: দিনে মাত্র একটি ডিম খাওয়ার অভ্যাস চিরকাল আয়রনের অভাব থেকে
আপনাকে দূরে রাখবে । ডিমের মতো সহজলভ্য খাবার রাখুন প্রতিদিনের খাদ্যতালিকায় ।
টমেটো: টমেটো খুবই
সহজলভ্য একটি খাবার যা খুবই কার্যকরী রক্তস্বল্পতা দূর করতে । টমেটোর আয়রন,
ভিটামিন সি এবং লাইকোপেন রক্তস্বল্পতা সহ নানা রোগের হাত থেকে আমাদের বাঁচায় । তাই
খাদ্যতালিকায় যোগ করুন এই খাবারটিও ।
মধু: মধু এমনিতে খাওয়া হয়ে উঠে না । কিন্তু মধু খুবই কার্যকরী
রক্তস্বল্পতা দূর করতে । চিনির পরিবর্তে নানা খাবারে যোগ করতে পারেন মধু । এতে
চিনির ক্ষতিকর প্রভাব থেকেও বাচবেন এবং রক্তস্বল্পতাও দূর হবে ।


No comments