Header Ads

Header ADS

কামরাঙ্গা ফল থেকে একটু দূরে থাকুন

                 






                    কামরাঙ্গা ফল থেকে একটু দূরে থাকুন

                   কিডনির সমস্যায় ভূগছেন ? তাহলে আজই ছাড়তে হবে একটি বিশেষ ফল । শুধু কিডনির সমস্যায় ভোগা রোগীরাই নন , কিডনিকে সার্বিক ভালো রাখতেও এ ফলকে ‘ নিষিদ্ধ , বলে জানাল একটি গবেষণা । বাংলাদেশ , ভারত , শ্রীলংকাসহ নানা দেশে এ ফলের ফলন ভালোই । বিশেষত ,দক্ষিণ – পূর্ব এশিয়াজুড়ে এ ফলের হরেক ব্যবহার দেখা যায় । কোথাও কাঁচা , কোথাও বা চাটনি আকারে , আবার কোথাও সিদ্ধ করেও এ ফল খাওয়ার চল আছে । জনপ্রিয় সেই কামরাঙ্গাকেই এবার কিডনির রোগীদের জন্য অত্যন্ত  বিপজ্জনক বলে সম্প্রতি ঘোষণা করলেন ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ।


তবে সাও পাওলো একা নয় , এর আগে চিন ও মার্কিন মুল্লুকে নানা গবেষকও এই একই কথা বলেছেন ।


তাদের মতকে মান্য করার কথা জানাচ্ছেন , কিডনি বিশেষজ্ঞ অভিজিৎ তরফদারও । তার মতে , শুধু কিডনির রোগীদের ক্ষেত্রে তো এ নিষেধাজ্ঞা নিয়ে কোনো দ্বিমতই নেই । শুধু তাই নয় , যাদের কিডনির অসুখ নেই , তাদের ক্ষেত্রেও তা ভলো রাখতে এ ফল যত সম্ভব কম খাওয়াই ভালো ।



ক্যারামবক্সিন মস্তিষ্কের জন্য খুবই ক্ষতিকারক । কামরাঙ্গা খাওয়ার ফলে তা শরীরে প্রবেশ করলে কিডনির মূল কাজই হয় , তাকে ছেঁকে শরীরের বর্জ্যের সঙ্গে বের করে দেওয়া ।  কিন্তু কিডনি দূর্বল হলে সে কাজ ঠিকমত করতে পারে না । ফলে রক্তের মাধ্যমে ওই টক্সিন মস্তিষ্কে প্রবেশ করে । এর ভয়াবহতা  এতটাই যে , কিডনির সমস্যায় ভূগতে থাকা মানুষ কামরাঙ্গা খেলে এ টক্সিনের প্রভাবে সাধারন মাথা ব্যাথা থেকে শুরু করে মৃগীর মতো খিচুনি , এমনকি মস্তিষ্ককোষের ক্ষতি হয়ে কোমায় পর্যন্ত চলে যেতে পারে ।।  




No comments

নিরামিষ নোনতা কেক তৈরির সহজ উপায় ।

উপকরণ   :       * পেস্ট্রির জন্য ময়দা ১২৫ গ্রাম, মাখন ৭৫ গ্রাম, নুন আধ চামচ ও ঠান্ডা পানি আন্দাজমতো ।         * পুরের জন্য বাঁধা...

Theme images by konradlew. Powered by Blogger.