Header Ads

Header ADS

মানুসিক চাপ কমাতে তুলসী কার্যকরী








   মানুসিক চাপ কমাতে তুলসী কার্যকরী


   মানুসিক চাপ কমাতে খুব সাহায্য করে তুলসী । হাজার বছর ধরে তুলসী ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে । এটি মানসিক চাপ কমায় , হজম ভালো করে , মাথাব্যাথা কমায় । এর মধ্যে রয়েছে আরও অনেক ঔষধিগুণ । টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে তুলসীর ৫টি ঔষধিগুণের কথা –


১. কিডনির পাথর - তুলসী কিডনির পাথর প্রতিরোধে সাহায্য করে । বিশেষজ্ঞরা বলেন , ছয় মাস নিয়মিত তুলসীর সঙ্গে মধু মিশিয়ে জুস করে খেলে কিডনির পাথর দূর হতে সহায়তা করে ।


২. মানসিক চাপ - তুলসীর মধ্যে রয়েছে মানসিক চাপ কমানোর উপাদান । গবেষণায় দেখা গেছে , তুলসী মানসিক চাপ প্রতিরোধে সাহায্য করে । ১ সপ্তাহে অন্তত ৩ থেকে ৪ দিন ১২ টি করে তুলসী পাতা চিবালে মানসিক চাপ কমে ।   এছাড়া তুলসী পাতা মাথাব্যাথা কমাতে সাহায্য করে ।


৩. নিরাময় শক্তি  - তুলসীর মধ্যে রয়েছে অনেক ঔষধিগুণ । এটি পাকস্থলির শক্তি বাড়ায় এবং শ্বাসতন্ত্র সমস্যা কমাতে সাহায্য করে ।


৪. হজমে সাহায্য করে - এটি হজম ভালো করতে সাহায্য করে । এবং হজমের জন্য প্রয়োজনীয় এনজাইম নিঃসরণে সহায়তা করে ।


৫. ডায়াবেটিস নিয়ন্ত্রন করে - তুলসীর শেকড় ‍গুঁড়া করে সারা রাত ভিজিয়ে রেখে সকালে খেলে ইনসুলিনের ভারসাম্য রক্ষা করে । এটি ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে । 








No comments

নিরামিষ নোনতা কেক তৈরির সহজ উপায় ।

উপকরণ   :       * পেস্ট্রির জন্য ময়দা ১২৫ গ্রাম, মাখন ৭৫ গ্রাম, নুন আধ চামচ ও ঠান্ডা পানি আন্দাজমতো ।         * পুরের জন্য বাঁধা...

Theme images by konradlew. Powered by Blogger.