ডেঙ্গু প্রতিরোধে যে যে খাবারগুলো খাবেন ।
ডেঙ্গু
প্রতিরোধে যে যে খাবারগুলো খাবেন ।
এবছর মশাবাহিত ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করেছে ।
ডেঙ্গুর কারণে মানুষের শরীরের প্লাটিলেট কমে যায় ।
প্লাটিলেট হচ্ছে রক্তের এক ধরণের ক্ষুদ্র কণিকা বা অণুচক্রিকা, যা রক্ত জমাট
বাঁধতে ও রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে
। স্বাভাবিক মানুষের রক্তে প্লাটিলেটের হার প্রতি ১০০ মিলিলিটারে দেড় লাখ
থেকে চার লাখ । এই পরিমাপের চাইতে প্লাটিলেটের মাত্রা কমে গেলে রক্তক্ষরণের ঝুঁকি
দেখা দেয়। ২০ হাজারের নীচে প্লাটিলেটের সংখ্যা নেমে আসলে কোনো প্রকার আঘাত ছাড়াই
রক্তক্ষরণ হতে পারে ।
কোনো কারণে রক্তে প্লাটিলেট কমে গেলে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন
আনার মাধ্যমেই প্লাটিলেটের সংখ্যা আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব ।
কিছু কিছু খাবার আছে যেগুলো প্লাটিলেট বৃদ্ধি করতে সহায়তা করে ।।
পেঁপে এবং পেঁপে পাতা
পেঁপে খুব দ্রুত রক্তের প্লাটিলেটের পরিমাণ বাড়াতে সক্ষম । রক্ত প্লাটিলেটের পরিমাণ কমে গেলে প্রতিদিন
পেঁপে পাতার রস কিংবা পাকা পেঁপের জুস পান করুন ।
মিষ্টি কুমড়া এবং কুমড়া বীজ
মিষ্টি কুমড়া রক্তের প্লাটিলেট তৈরি করতে বেশ কার্যকরী । এছাড়াও মিষ্টি
কুমড়াতে আছে ভিটামিন ‘এ’ যা প্লাটিলেট তৈরি করতে সহায়তা করে । তাই রক্তের
প্লাটিলেটের সংখ্যা বাড়াতে নিয়মিত মিষ্টি কুমড়া এবং এর বীজ খেলে উপকার পাওয়া যায় ।
লেবুর রস
লেবুর রসে প্রচুর ভিটামিন ‘সি’ থাকে । ভিটামিন সি রক্তে প্লাটিলেট বাড়াতে
সহায়তা করে । এছাড়াও ভিটামিন ‘সি’ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে । ফলে
প্লাটিলেট ধ্বংস হওয়া থেকেও রক্ষা পায় ।
ডালিম
ডালিম রক্তে প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে । এতে প্রচুর আয়রন
রয়েছে যা প্লাটিলেট বৃদ্ধি করে । প্রতিদিন ১৫০ মিলিলিটার ডালিমের জুস দুই সপ্তাহ
পান করুন । ডালিমের রসের ভিটামিন দুর্বলতা দূর করে কাজে শক্তি দেবে ।
আমলকি
আমলকিতেও আছে প্রচুর ভিটামিন ‘সি’ । এছাড়াও আমলকিতে প্রচুর অ্যান্টি
অক্সিডেন্ট আছে। ফলে আমলকী খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং প্লাটিলেট ধ্বংস
হওয়া থেকে রক্ষা পায় ।
অ্যালোভেরার রস
অ্যালোভেরা রক্তকে বিশুদ্ধ করে । রক্তের যেকোনো সংক্রমণ দূর করতেও
অ্যালোভেরা উপকারি । তাই নিয়মিত অ্যালোভেরার জুস পান করলে রক্তের প্লাটিলেটের
পরিমাণ বৃদ্ধি পায় ।


No comments