Header Ads

Header ADS

হার্টের সুস্থতায় কদবেল


                  হার্টের সুস্থতায় কদবেল


         লবণ , কাঁচামরিচ দিয়ে কদবেল মাখা । টক-ঝালের মাখামাখি স্বাদ । তবে শুধু স্বাদ নয় , পুস্টি বিচার করলে কদবেলের জুড়ি মেলা ভার । বিশেষজ্ঞরা বলছেন, হেলাফেলার এ কদবেল কাঁঠাল,পেয়ারা,লিচু,আমলকি,আনারসের চেয়েও বেশি উপকারি ।






         ১০০ গ্রাম কদবেলে রয়েছে ২.২ গ্রাম মিনারেল, ফ্যাট ০.১ গ্রাম, শর্করা ৮.৬ গ্রাম, ক্যালসিয়াম ৫.৯ মিলিগ্রাম, আয়রন ০.৬ মিলিগ্রাম, ভিটামিন ‘ই, ০.৮০ মিলিগ্রাম, ভিটামিন ‘সি, ১৩ মিলিগ্রাম । বিশেষজ্ঞদের দাবি, কদবেল কিডনি সুরক্ষিত রাখে ।

         লিভার ও হার্টের জন্যও উপকারি । কদবেলের ট্যানিন দীর্ঘদিনের   ডায়রিয়া ও পেটব্যাথা ভালো করে । কলেরা ও পাইলসের প্রতিষেধক । দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য ও আমাশয়ে কদবেল উপকারী । পেপটিক আলসারে কদবেল ভালো কাজ করে । ডায়াবেটিসে ভালো কাজ দেয় কদবেল । রক্ত পরিস্কার করে , রক্তচাপ নিয়ন্ত্রনে রাখে । রক্তস্বল্পতা দূর করে ।

         শরীরের শক্তি বাড়ে । সর্দিকাশিতে কদবেলের জুড়ি মেলা ভার । শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রন করে , স্নায়ুর শক্তি বাড়ায় । ফুসফুসের চিকিৎসায় আছে কদবেলের কার্যকরি ভূমিকা । মহিলাদের হরমোনের অভাব সংক্রান্ত সমস্যা কমায় । স্তন ও জরায়ু ক্যান্সার প্রতিরোধ করে কদবেল । কাঁচা কদবেলের রস মুখে মাখলে ব্রণ ও মেচতার সমস্যা কমে ।




No comments

নিরামিষ নোনতা কেক তৈরির সহজ উপায় ।

উপকরণ   :       * পেস্ট্রির জন্য ময়দা ১২৫ গ্রাম, মাখন ৭৫ গ্রাম, নুন আধ চামচ ও ঠান্ডা পানি আন্দাজমতো ।         * পুরের জন্য বাঁধা...

Theme images by konradlew. Powered by Blogger.