Header Ads

Header ADS

মানবশিশু জন্মাবে মহাকাশে !


            মানবশিশু জন্মাবে মহাকাশে !


          পৃথিবীর বাইরে মহাশূন্যে বা অন্য কোনো গ্রহে মানবশিশুর জন্মগ্রহণ সম্ভব বলে এক গবেষণায় জানানো হয়েছে । এ পর্যন্ত যত মানবশিশুর জন্ম হয়েছে , তার সবই পৃথিবীতে । কিন্তু ইতিহাস হয়ত এবার বদলানোর সময় এসেছে ! পৃথিবীর বাইরে মহাশূণ্যে বা অন্য কোনো অন্য কোনো গ্রহে মানবশিশুর জন্মগ্রহন সম্ভব বলে জানিয়েছে নতুন একটি গবেষণা !





          আর এটি হলে সেটা ইতিহাসের বাঁকবদল ঘটাবে নিশ্চিত । স্পেনের  বার্সেলোনার দেক্সেয়াস উইমেন্স হেলথ হাসপাতালের ভ্রুণবিদ মন্তসেরাত বোয়াদা এ গবেষণার নেতৃত্ব দেন ।

          তিনি বলেন , ভবিষ্যতে মানবজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে মহাশূণ্যে একটি শুক্রানু ব্যাংক তৈরি করা সম্ভব হবে । বিজ্ঞানীরা বলছেন , এটি হবে মানবজাতির ‘ ইন্সুরেন্স , । কারণ মহাশূণ্যে মাধ্যাকর্ষণ বল কম ; এমনকি শূণ্য হলেও শুক্রানু উৎপাদন ব্যাহত হয় না বলে গবেষণায় দেখতে পান তারা । একইভাবে শুক্রানু ও ডিম্বাণুর মিলনে ভ্রুণ তৈরিও ক্ষতিগ্রস্থ হয় না । বোয়াদার গবেষণা দল এ গবেষণার ফল রোববার অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত ইউরোপিয়ান   সোসাইটি অব হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড এমব্রায়োলজির             

  ( ESHRE ) বার্ষিক বৈঠকে প্রকাশ করেছে । শুত্রানু খুবই সংবেদনশীল কোষ । সামান্য তেজস্ক্রিয় বিকিরণেই এর উৎপাদন ব্যাহত হয় । ফলে বিজ্ঞানীদের ধারণা ছিল, মহাশূণ্যে পুরুষ নভোচারীদের শুক্রাণু উৎপাদন কম হয় এবং উচ্চ তেজস্ক্রিয় বিকিরণের ফলে সেখানে উৎপাদিত শুক্রাণুর চলনশক্তিও কমে যায় । এতে মাইক্রোগ্রাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি কম থাকার একটা প্রভাব ফেলে বলে ধারণা ছিল গবেষকদের । তবে গবেষণায় এটি ভুল প্রমাণ হয়েছে । এদিকে নেদারল্যান্ডস ভিত্তিক মহাকাশ সংস্থা স্পেসলাইফ অরিজিন ২০২৪ সালে ভারতীয় রকেট , জাপানি রকেট ও মার্কিন অন্তঃসত্ত্বা নারী ব্যবহার করে আইএসএসে প্রথম মানবশিশু জন্মানোর লক্ষ্য ঘোষণা করেছে ।।








No comments

নিরামিষ নোনতা কেক তৈরির সহজ উপায় ।

উপকরণ   :       * পেস্ট্রির জন্য ময়দা ১২৫ গ্রাম, মাখন ৭৫ গ্রাম, নুন আধ চামচ ও ঠান্ডা পানি আন্দাজমতো ।         * পুরের জন্য বাঁধা...

Theme images by konradlew. Powered by Blogger.